1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

শিবালয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪০৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ মে।

মানিকগঞ্জের শিবালয়ে আশি হাজার টাকার হেরোইনসহ মো.কাদের হোসেন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাদের হোসেন উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তরপাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যসায়ী।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান,নিয়মিত মাদকবিরোধি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আট করা হয়। আটকের পর তার কাছ থেকে ৮গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে কাদের হোসেনকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান,আটককৃত কাদের হোসেনের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। কাদের হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :