1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

জনগণের জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত বাজেট সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪৬০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৩ মে।

মানিকগঞ্জে তৃণমুল পর্যায়ে সর্বস্তরের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সম্পদের সুষ্ঠ ব্যবহারের লক্ষ্যে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাগির ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপর ২ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেনের সভাপতিত্বের ইউপি সচিব মো.নাজিমুদ্দিন শিকদারসহ ইউপি সদস্য ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জাকির হোসেন বলেন,জনগণের ট্যাক্সের টাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সুতরাং জনগণের টাকা কোথায় কোন কাজে ব্যয় করা হবে এবং কোথায় ব্যয় করা হচ্ছে। সেটা জানার অধিকার জনগণের আছে এবং থাকবে। আগামীতে আপনাদের ট্যাক্সের টাকা কিভাবে ব্যয় করা হবে, সেটা আপনাদের জানানোর জন্য এবং আপনাদের মতামতের জন্য উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়েছে। কারন আপনাদের সাথে নিয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :