1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৯ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৪ মে।

মানিকগঞ্জ সদর উপজেলায় দেড়লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচবারইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচবারইল এলাকার গোপাল রাজবংশীর ছেলে সঞ্জয় রাজবংশী চন্ডী (২৫) এবং একই এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে মিলন মিয়া (২৮)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বারাইল এলাকার গোপাল রাজবংশীর বাড়ির সামনে থেকেমাদক ব্যবসায়ী রাজবংশী চন্ডী ও মিলন মিয়াকে আটক করা হয়। এসময় রাজবংশী চন্ডীর কাছ ৯ গ্রাম এবং মিলন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যা আনুমানিক বাজার মূল্য দেড়লক্ষ টাকা। পরে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

এবিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান,পুলিশের পক্ষ থেকে মাদক সংক্রান্ত বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হবে। আটককৃরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :