1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ এপ্রিল।

১৪৩৩ বাংলা সনের জন্য মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছে ‘খান এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটির মালিক ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. বিল্লাল খান।

জানা গেছে, ৩ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে বালুমহালটির ইজারা লাভ করে প্রতিষ্ঠানটি। বুধবার অনুষ্ঠিত ইজারা প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়ে বালুমহালটি অধিগ্রহণ করেন তিনি।

ইজারা প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো— সজীব করপোরেশন ও জমিদার এন্টারপ্রাইজ।

লেছড়াগঞ্জ বালুমহালটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ বালু উত্তোলন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর এখান থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়, যা স্থানীয় নির্মাণ খাতসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে।

স্থানীয়দের মতে, বালুমহালটি ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশগত প্রভাবের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে নিয়ম মেনে বালু উত্তোলন এবং পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা বলেন, “সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকায় খান এন্টারপ্রাইজ বালুমহালটির ইজারা পেয়েছে। বালুমহাল ব্যবস্থাপনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।”

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :