1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১

বগুড়ার শেরপুরে মামলা তুলে নিতে কলেজছাত্রী অপহরণ ও নির্যাতনের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৬৫ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য এক কলেজছাত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণীর বাবা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (১২ মে) শেরপুর থানায় তিনি এ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী তরুণী আতিয়া খাতুন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি গ্রামের আমান উল্ল্যাহর মেয়ে। তিনি শেরপুর উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলায় অভিযুক্তরা হলেন—মাহমুদুল হাসান সাব্বির (২১), মোছা. রিক্তা (৪৫), মো. রনি (২৫), মো. রাকিব (১৮), মো. আকাশ (১৮), মোছা. স্বপ্না (৩৫), মো. শামিম (৪০) এবং জরিনা বেগম (৬০)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ওসি জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :