1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১

শিবালয়ে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৪৮ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট, ২৬ এপ্রিল।

মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী অভিযানে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে মাদকবিরোধী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী লুৎফর হাজারী (৪৬) পালিয়ে গেছে।

শনিবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক লুৎফর হাজারী শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর দক্ষিণপাড়ার মৃত জয়নাল হাজারীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আহসানুল কবির বুলবুল জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের মহাদেবপুর দক্ষিণপাড়া এলাকার লুৎফর হাজারীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে ব্যবসায়ী লুৎফর হাজারী পালিয়ে যায়। পরে তার বসতঘরের ভিতরে তল্লাসী চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক লুৎফর হাজারীকে আসামী করে শিবালয় থানায় মাদক সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান,মানিকগঞ্জকে মাদকমুক্ত ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলবে। মাদকের বিষয়ে কোন ছাড় নেই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :