1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

জাফরগঞ্জে যমুনার তীর থেকে অবৈধ বালু উত্তোলন, এসিল্যান্ডের অভিযানে ট্রাক জব্দ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের  জাফরগঞ্জ গোয়ারিয়া এলাকায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

শনিবার (১২ এপ্রিল ) রাতে পরিচালিত এ অভিযানে বালু বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নদীর তীর সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো, যা নদীভাঙন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ পৌঁছালে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এসিল্যান্ড এস.এম ফয়েজ উদ্দিন বলেন, “নদীর তীর রক্ষায় এবং পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না।”

উল্লেখ্য, যমুনা নদীর তীরবর্তী এলাকায় এধরনের অবৈধ কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :