1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকের পরিবারকে ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৩৩ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকুল ইসলামের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ।

রবিবার  (৩০ মার্চ) শহীদ রফিকুল ইসলামের পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার গ্রহণ করেন শহীদের পরিবারের সদস্যরা, যারা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় পুলিশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন  জানান, পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে এই উপহার প্রদানের মূল উদ্দেশ্য হলো শহীদ রফিকুল ইসলামের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার পরিবারের পাশে থাকা। তিনি বলেন, “শহীদ রফিকুল ইসলাম আমাদের গৌরব, তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

শহীদ রফিকুল ইসলামের পরিবার মানিকগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদানের স্বীকৃতি পেয়ে গর্বিত বলে জানান।

উল্লেখ্য, শহীদ রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছিলেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তার স্মৃতি আজও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :