1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :

শিবালয়ে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যান মাসুম খান গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৯ বার পড়েছেন
স্টাফ রিপোটার 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আক্তারুজ্জামান খান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে নিজ বাড়ি নালী থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাসুমকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, ওই মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :