1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

জুলাইয়ের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৯৫ বার পড়েছেন
oplus_0

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ এপ্রিল।

মানিকগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত পাঁচজন শহীদ পরিবারের মাঝে ২লাখ টাকা হারে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠত হয়।

এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল সাবেরিনসহ শহীদদের পরিবারের সদস্য ও স্ত্রী সন্তান ছাড়াও সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী গেজেটভূক্ত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে এক শ্রেণীর মানুষ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। সুতরাং আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন। গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকায় একক কারো হাতে নেই। সকলের সমন্বয়ে যাচাই-বাচাই করে তালিকা পাঠানো হয়েছে। এরপর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছঅড়া অনেক আহতরা ইচ্ছকৃতভাবেই তালিকায় নাম দেইনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :