1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৫৬০ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে  এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার(৩০ মার্চ) হরিরামপুরের বাস্তা বাজার জামে মসজিদে এ ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি: মো: আবুল বাসার, আইন সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেটেব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ জেলা জেটেবের সদস্য সচিব ইঞ্জি: মো. জহিরুল ইসলাম সবুজ এবং সভাপতিত্ব করেন ইঞ্জি: ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরাম হোসেন তারেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ইঞ্জি: মো. আরজু, যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা শাখা, আরিফুল ইসলাম, সাবেক সদস্য সচিব, হরিরামপুর উপজেলা ছাত্রদল, সজল কাজী, সাবেক ছাত্রনেতা, গোলাম মো: রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা শ্রমিক দল।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এবং দেশের সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :