1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

ঘন কুয়াশায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পড়েছেন

বিডি মেসেঞ্জার ডেস্ক 

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার রাত ১২টা ১৫ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের (এজিএম) মো:সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন “কুয়াশার কারণে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর।”

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। কুয়াশা কমলেই ফেরি চলাচল শুরু হবে।

এমন পরিস্থিতিতে যাত্রীদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :