1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২৬ বার পড়েছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

স্টাফ রিপোর্টার, ০১ ফেব্রুয়ারী।

জমশের আলির বয়স ৭৫। এক সময় কৃষি কাজ করে সংসার চালালেও বয়সের ভারে এখন আর পারেন না। বছর খানেক আগে ডান হাতের ব্যথায় সংসারের টুকটাক কাজ করাও তার জন্য কষ্টসাধ্য। টাকা পয়সার ঘাটতি থাকায় হাতের উন্নত চিকিৎসা করাতে পারেননি। তবে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খেয়েছেন। সাময়িক ব্যথা নিরাময় হলেও হাতের ব্যথার অসহ্য যন্ত্রনা তাকে তাড়া করে বেড়ায়।তবে মানিকগঞ্জে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়ে হাতের ব্যথার যন্ত্রনা কমেছে জমশের আলির । এই ক্যাম্পে বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা।

জমশের আলির মতো ৬৭ বছরের সহিতন বেগমও মেডিকেল ক্যাম্পে এসেছেন। তবে তার শারিরীক কোন সমস্যা নেই। দীর্ঘদিন ভুগছেন মানসিক সমস্যায়। এইখানে মানসিক সমস্যার সমাধান পাওয়া যাবে এই খবর শুনে এসেছেন সাইকোলজিস্টের কাছে। তাকে চিকিৎসাসেবা প্রদানকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট  সেলিনা আক্তার কণা বলেন, দীর্ঘদিন ধরে সহিতন বেগম পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভুগছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার মতো অনেক রোগীই ক্যাম্পে আসছেন। একেকজনের সমস্যা একেক রকম। প্রাথমিকভাবে তাদের সাথে কাউন্সিলিং করা হচ্ছে।

সহিতন বেগম বলেন, ম্যালা দিন ধইরা একটা ঝামেলা নিয়া ম্যালা যন্ত্রনায় আছিলাম। ওনার লগে কথা কওনের পর একটু শান্তি পাইলাম। আরো আগে জানলে ডাক্তারের কাছে আরো আগেই যাইতাম।

কাশেম মিয়া বলেন, মাজার ব্যথায় ভুগতাছি। তাই এইহানে ডাক্তারের কাছে আইছি। ওনাগো চিকিৎসা অনেক ভালো। থেরাপিও ভালো,ট্যাহা লাগেনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের দক্ষিন উয়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন প্রায় দুইশ  রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। ইআইএইচআরপিডি প্রকল্পের আওতায় ” প্রতিবন্ধীতা সনাক্তকরণ ” এই ক্যাম্পে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবাসহ দেওয়া হচ্ছে বিশেষসেবা। এ ক্যাম্পে পরামর্শ দিচ্ছেন সিআরপি থেকে আগত ডাক্তার, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

মেডিকেল ক্যাম্পে ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী, সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এ্যাড.মুহাম্মদ মাছুদুল হক ,এ্যাডভোকেট মো: শাহজাহান, সমাজসেবক আইউব আলী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :