1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

মানিকগঞ্জ দরদী ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৭ বার পড়েছেন
স্টাফ রিপোটার
মানিকগঞ্জের শিবালয়ে মানিকগঞ্জ দরদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত  বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শণিবার(২১ ডিসেম্বর) উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা-উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যকরী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃআঃকুদ্দুস খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃআঃরহিম,সহঃ স্বাস্থ্য কর্মকর্তা(অবঃ)
ডাঃমোঃআঃআওয়াল, ব্যবসায়ী রতন কুমার দাস এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সেরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানিকগঞ্জ দরদী ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যতে সাফল্য অর্জনে সহায়ক হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই দরদী ফাউন্ডেশনের  মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানিকগঞ্জ দরদী ফাউন্ডেশন এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :