স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর।
মানিকগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ (নাশকতা) মামলায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পন (২৮) কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টে তাকে তোলা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেলণের নির্দেশ প্রদান করেন।
আসামী সম্পাদক সামিউর রহমান কম্পন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার রতন মিয়ার ছেলে।
পুলিশ জানান,বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গত ৫ আগষ্ট শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা করা হয়। পরে এঘটনায় গত ২৫ সেপ্টেম্বর বাদি হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ দলীয় ও সহযোগী সংগঠনের ৯১জনের নাম উল্লেখ্যসহ ১৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি করেন পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড.মুরাদ হোসেন। ওই মামলায় সামিউর রহমান কম্পনকে কারাগারে প্রেরণ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ সামিউর রহমান কম্পনকে গ্রেফতার করেন। গ্রেফতারের আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বহুতল ভবনের পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে গিয়ে সামিউর রহমান কম্পন গুরুত আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতির পর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
মানিকগঞ্জ আদালত পুলিশের ইন্সপেক্টর মো.আবুল খায়ের জানান,আসামী সামিউর রহমান কম্পনকে আদালতে তোলা হলে আদালতের বিচারক সার্বিক বিষয় পর্যালোচনা করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply