মো.মোবারক হোসেন, ১৯ অক্টোবর।
ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাসে গ্যাস সরবরাহের সময় বিস্ফোরণের ঘটনায় ফারুক হোসেন (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত ফারুক হোসেন গ্যাস গ্রহণকারী মাইক্রোবাসের চালক ও মালিক ছিলেন। তার বাড়ি ধামরাইয় উপজেলার ধাইরা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ফারুক হোসেন মাইক্রোবাসের গ্যাস নেয়ার জন্য ধামরাইয়ের এনএন্ডএন সিএনজি ফিলিং স্টেশনে যান। কিন্তু গাড়ীতে গ্যাস নেয়ার সময় হঠাৎ করে গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যান। এসময় ফিলিং স্টেশনে থাকা আশপাশের বেশ কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরো একজন উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply