1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

হরিরামপুরে আবারও রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃ’ত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪২০ বার পড়েছেন
Oplus_0

স্টার রিপোর্টার, ২১জুন।
মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে হোসেন বেপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়।

হোসেন বেপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ বেপারির ছেলে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেল ভাইপার সাপে তাকে কামড় দেয়। চরাঞ্চল থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তার বাড়িতে আনা হয়েছে। শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছে জানিয়ে মোয়াজ্জেম হোসেন জানান, আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান জানান, এর আগে হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ চরাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :