1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

হরিরামপুরে ষাঁড়ের গুতায় মালিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩১০ বার পড়েছেন

সায়েম খাঁন,হরিরামপুর ১৫ জুন।

মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানীর গরুর গুতায় জীবন খাঁ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জীবন খাঁ বাড়ি উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় আজিমনগর ইউপি চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন জানান, কোরবানীর জন্য পালন করা ষাঁড় বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া পশুর পাহে যাচ্ছিলেন জীবন খাঁসহ কয়েকজন। কিন্তু পথিমধ্যে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় পৌছালে ষাঁড়টি উত্তেজিত হয়ে যায় এবং জীবন খাঁকে বেশ কয়েকটি গুতা দেয় ষাঁড়টি। ষাঁড়ের গুতায় জীবন খাঁর ঘারের রগ ছিড়ে যায় এবং ডান চোখে জখম হয়। এরপর তাকে উদ্ধার করে জয়পাড়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :