1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

জেনিথ স্কুলের বাসের চাপায় যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫৫৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৩ মে।
মানিকগঞ্জে স্কুল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের সদর উপজেলার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবন মিয়া পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর এলাকার ওহাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান,মাানিকগঞ্জ শহর থেকে জেনিথ স্কুল এন্ড কলেজের বাস শিক্ষার্থীদের পৌছে দিতে বরুন্ডীর দিকে যাচ্ছিন।কিন্তু পথিমধ্যে আমতলী এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই শ্রাবন মিয়া মারা যান।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :