1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

বিড়ালের এঁটো খাবার খাওয়ানো হয় হাজী নূর হোটেলে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫৩৫ বার পড়েছেন

মো.রকিবুল হাসান বিশ্বাস,০৯ মে।

মানিকগঞ্জের সিংগাইর বাসষ্ট্যান্ড যাত্রী ছাওনি সংলগ্ন হাজী নূর হোটেলে বিড়ালের খাওয়া খাবার খাওয়ান কাস্টমারদের এমন অভিযোগ ওঠেছে। উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার থেকে বার বার বিভিন্নভাবে সতর্ক করার পরও কোনো কিছু তোয়াক্কা করছেন না হোটেল মালিক নাছিরউদ্দিন। অপরিস্কার, নোংরা থেকে শুরু করে গন্ধবাসি, নষ্ট, পঁচা, বিড়ালের খাওয়া খাবার পরিবেশন করা যেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ ।
সূত্রে জানাযায়, সিংগাইর বাস স্টান্ডে অবস্থিত বহুল আলোচিত নাসির উদ্দিনের মালিকানাধীন হাজী নূর হোটেলে বুধবার (৮ মে) সিংগাইর উপজেলা পরিষদের নির্বাচন পরিদর্শন শেষে সরকারি কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন পেশা জীবির মানুষ খাবার খাওয়ার জন্য যায়। এর মধ্যে কয়েকজন সরকারি অফিসার বিকেল আনুমানিক ৩ টার দিকে খাবারের জন্য হাজী নুর হোটেলে প্রবেশ করার সাথে সাথে বিড়াল খাবারের উপরে বসে খাবার খাচ্ছে দেখেন তারা। পরে বিষয়টি সাথে সাথে হোটেল মালিক নাসিরকে অবগত করলে সে ওই অফিসারের সাথেও অসাদাচরন করেন।
এ হোটেলের আরো অভিযোগ আছে ১২ দিন পূর্বে রান্না করা খাবার পরিবেশন করার। এছাড়া অপরিচিত নতুন কাস্টমার পেলে তাদের সাথে মিষ্টি কথা বলে খাবার খাইয়ে পরে গলাকাটা বিল রাখা যেন রীতিমত তার অভ্যাসে পরিনতি হয়েছে। তাছাড়া বাসি,পচা, নষ্ট খাবার বিক্রি করে বেশ দাপটের সাথে চলছে হাজী নূর হোটেলের রমরমা ব্যবসা।
একাধিকবার এই হোটেল মালিককে ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করলেও তিনি এসবের কোনো তোয়াক্কাই করেননা। স্থানীয় একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এ ব্যাপারে হাজ্বী নূর হোটেল মালিক নাসির উদ্দীন বলেন, স্যাররা আইসা জরিমানা কইরাই চইলা যায়, আমি আমার মত আমার ব্যবসা কইরা যাইতাছি। আমি কারো ভয় পাইনা। তিনি আরো বলেন, বিড়ালে খাইছে সমস্যা নাই, প্রতিদিনই এরকম খায়। বিড়াল খাইছে তাই আমার এতো খাবার কি ফালাইয়া দিমু নাকি।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, নিরাপদ খাদ্য ব্যবহারের জন্য আমরা সব সময় নজরদারিতে রাখি। এবিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :