1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠুকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে। রবিবার (৫ মে) দুপুরে ডিবি কার্যালয়ে আসেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।
জবসধরহরহম ঞরসব -৯:৩২
টহরনড়ঃং.পড়স

ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রবিবার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো।’

তিনি বলেন, ‘নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় আসে মিল্টন সমাদ্দার। তার উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কীভাবে হলো, তার অর্থের উৎস কী, কীভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করতো এবং কেনইবা তাদের টর্চার সেলে এনে পেটাতো সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ডিবিপ্রধান বলেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতো এবং কারা তাকে সহায়তা করতো তাদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মিল্টন সমাদ্দারের তিন-চারটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

এর আগে, বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা-মিরপুর বিভাগ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বৃহস্পতিবার (২ মে) আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :