1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

পুলিশের কাছ থেকে ছিনিয়ে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর।

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামী মনিরুল ইসলাম মীমকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্ত্বরে গণপিটুনি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে প্রিজন ভ্যানে তুলার পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও ডিম নিক্ষেপ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এরপর পুলিশ মনিরুল ইসলাম মীমকে প্রিজন ভ্যানে না তুলে পুনরায় আদালতের হাজতখানায় নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিনি নিয়ন্ত্রণে এনে মনিরুল ইসলাম মীমকে প্রিজন ভ্যানের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত ২৬ বছরের মনিরুল ইসলাম মীম মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগেরর যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে।

এর আগে গতকাল বুধবার রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আদালত পুলিশ জানান,মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামী মনিরুল ইসলাম মীমকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়েছে,এমন খবর জানতে পেরে সন্ধার আগে থেকেই আদালত চত্ত্বরে জড়ো হতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং আদালত চত্ত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ আদালত চত্ত্বরে উপস্থিত হয়। পরে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে,সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের বুঝানো হয়। কিন্তু তারা আদালত চত্ত্বর ছাড়ে নি।

পুলিশ আরও জানান,সন্ধার পর পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট  ও হেলমেট পড়িয়ে মনিরুল ইসলাম মীমকে আদালতের হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তুলার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা মনিরুল ইসলাম মীমকে উদ্দেশ্যে করে ডিম নিক্ষেপ করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে মনিরুল ইসলাম মীমকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিতে থাকে। পরে নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে মনিরুল ইসলাম মীমকে উদ্ধার করে পুনরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ কবেন এবং প্রিজন ভ্যানে তুলে মনিরুল ইসলাম মীমকে কারাগারে পাঠায় হয়।

এসব বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর মনিরুল ইসলাম মীমসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চলায়। সেই কারণে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে ডিম নিক্ষেপ করে ও পিটুনি দেয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে। তাকে কারাগারে প্রেরণের পর আদালত এলাকা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে বুধবার রংপুরের পীরগঞ্জের ডক্টর এম.এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড কলেজ ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ হলের ২য় তলার কার্নিশ বেয়ে পালিয়ে যাওয়ার সময়,কার্নিশ থেকে পড়ে গিয়ে মামলার আরেক আসামী ছাত্রলীগে নেতা শামীউর রহমান কম্পন আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা এবং তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :