1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

ইলিশ শিকারের অপরাধে ৩ ব্যক্তিকে কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪২৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৬ অক্টোবর।

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডিতরা হলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ(৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,মা ইলিশ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মা ইলিশ মাছ স্থাণীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান,নিষিদ্ধ সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই নিষিদ্ধ সময়ে যারা ইলিশ মাছ শিকার করবে,তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। দেশের স্বার্থে মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :