1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

বন্ধুকে হ’ত্যা’র দায়ে বন্ধুর মৃ’ত্যু’দ’ন্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪১১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই।

মানিকগঞ্জের সিংগাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইামরান বিশু নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতে এই রায় প্রদান করেন। দন্ডিত ইরমান হোসেন ও উত্তম আকাশ আলিফ বন্ধু ছিলেন।

নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি ছাপাখানায় চাকুরী করতেন।

দন্ডিত ২৫ বছরের ইরমান বিশু সিংগাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে।

এজহারপত্রে জানা যায়,২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে আড্ডা দেওয়ার সময় উত্তম আকাশ আলিফের সাথে ইমরান বিশুর সাথে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির জেরে ইমরান বিশু তার প্যান্টের বেল্ড খুলে উত্তম আকাশ আলিফের গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিংগাইরের চর-গোলড়া চকের ভিতর থেকে উত্তম আকাশ আলিফের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। এবং ১৮ ফেব্রুয়ারি সন্ধায় সিংগাইর থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামী করে মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী ইরমান হোসেনকে অভিযুক্ত করে এসআই আনোয়ার হোসেন ২০২০ সালের ৬ জুন আদালতে চার্শিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর পুলিশ ইরমান হোসেনকে গ্রেফতার করেন। মামলায় ১৮জনের স্বাক্ষগ্রহণের পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক অভিযুক্ত ইরমান বিশুর মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী পিপি মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিলের কথা জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :