1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

সিংগাইরে লুন্ঠিত ৪৮ ভরি স্বর্ণলংকার উদ্ধার, গ্রেফতার দুই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৬৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৩ জুন।

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাব পরিচয়ে অপহরণের পর স্বর্ণ ডাকাতির মামলায় ৪৮ ভরি স্বর্ণলংকারসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃরা হলেন,ফরিদপুর সদরের রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) এবং রাজবাড়ী সদরের শ্রীপুর এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিন ও দিবাগত রাতে মুন্সিগঞ্জে সিরাজদিখানের কুচিয়ামোড়ার টোলপ্লাজা এবং রাজবাড়ীর সদরের শ্রীপুর এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান,তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তি মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ার টোলপ্লাজা এলাকা থেকে সিদ্দিক শেখকে গ্রেফতার করা হয়। এরপর সিদ্দিক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর সদরের শ্রীপুর এলাকা থেকে শাহ আলম মিয়াকে গ্রেফতার করা হয় এবং শাহ আলম মিয়ার গোয়াল ঘরের ভিতরে মাটি খুঁড়েমামলায় ৪৮ ভরি স্বর্ণলংকার উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

প্রঙ্গত,গত ১লা জুন সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের দোহার-জামসা আঞ্চলিক সড়কের আমতলা এলাকায় র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণের পর ৯৫ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। এরপর মাঝ রাস্তায় এক ডাকাত সদস্যের মাধ্যমে লুন্ঠিত স্বর্ণ নিয়ে চলে যান। কিন্তু ডাকাত ও অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে বহনকরা প্রাইভেটকারটি দক্ষিণ জামসা বাজার মসজিদের সামনে যানজটে আটক পরে এবং স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রাইভেটকারসহ ডাকাতদের আটক করে এবং অপহৃত স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ৫ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদারকে বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :