1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ গ্রেফতার মৌসুমের শুরুতেই সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা কৃষকের চোঁখে ফসলের স্বপ্ন, সাদা বকের ডানায় শান্ত সৌন্দর্য মানিকগঞ্জের প্রাচীনতম ছাপাখানা সারে ভেজাল ও নকল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয় মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মৌসুমের শুরুতেই সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

মোহাম্মদ রানা পারভেজ, ১৫ নভেম্বর।

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি। অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে,অভিযানে ইটভাটাগুলোর বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। এর মধ্যে ইট প্রস্তুতের জন্য মাটি কোথা থেকে সংগ্রহ করা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের মাপে নির্ধারিত মানের সঙ্গে গরমিল এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য। এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, ইটভাটায় আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :