1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ গ্রেফতার মৌসুমের শুরুতেই সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা কৃষকের চোঁখে ফসলের স্বপ্ন, সাদা বকের ডানায় শান্ত সৌন্দর্য মানিকগঞ্জের প্রাচীনতম ছাপাখানা সারে ভেজাল ও নকল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয় মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জের প্রাচীনতম ছাপাখানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

মানিকগঞ্জের প্রাচীনতম ছাপাখানা,’মানিকগঞ্জ প্রেস’।
লেখক-সাইফুদ্দিন আহমেদ নান্নু।

দেখতে দেখতে আমাদের চোখের সামনে থেকে কত কিছু হারিয়ে যাচ্ছে আমাদের স্মৃতিতেও তার ঠাঁই মিলছে না। অথচ এই হারিয়ে যাওয়া বিষয়গুলো,জিনিসগুলো,
স্থাপনাগুলো একসময় এই শহরের কাছে,আমাদের কাছে কতই না গুরুত্বপূর্ণ ছিল।

আজ থেকে একশ একুশ বছর আগে (১৯০০) সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জের প্রাচীনতম প্রেস(ছাপাখানা)টি প্রায় তিনযুগ আগে হারিয়ে গেছে।

আজ যেখানে মানিকগঞ্জ পৌরভবনের সুরম্য অবকাঠামো সেখানে ছিল বড়সড় একটা পুকুর। পুকুরের উত্তর পারের রাস্তার ধারে ছিল একটি দীর্ঘকায় তালগাছ। গাছের গোড়া থেকে কয়েক হাত বাঁকা হয়ে তালগাছটি পুকুরের উপরে মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতো। এই পুকুরটাকে আমরা বলতাম “তালপুকুর”।

সেই তালপুকুরের জায়গায় এখন পৌরভবন। এই পৌরভবনের সামনে যে রাস্তা সে রাস্তার ঠিক অন্যপারে সামান্য কয়েক গজ পূবেই ছিল হারিয়ে যাওয়া ছবির এই প্রেস, “মানিকগঞ্জ প্রেস”।

মুদ্রণ ব্যবসায় মানিকগঞ্জের সুখ্যাতি বৃটিশ আমল থেকেই। কলকতায় মানিকগঞ্জের অনেক মানুষ এ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

৪৭ এর দেশ ভাগের পর মানিকগঞ্জের মানুষেরা কলকাতার প্রেস ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসেন। এদেরই বড় একটি অংশ ঢাকা শহরে আবার প্রেসের ব্যবসা শুরু করেন।

গত একদশক আগেও রাজধানী ঢাকার এমন কোন ছাপাখানা ছিল না যেখানে মানিকগঞ্জের মানুষ ছিল না।

একসময় ঢাকার অধিকাংশ নামিদামী প্রেসের মালিকও ছিলেন মানিকগঞ্জের।
বিশেষ করে হরিরামপুর এবং সাটুরিয়ার মানুষেরা ছিলেন এক্ষেত্রে এগিয়ে।

[ বিশেষ দ্রষ্টব্য: মানিকগঞ্জের মুদ্রণশিল্পের ইতিহাস বা মানিকগঞ্জের ইতিহাসকেন্দ্রিক কোন গবেষণা কাজে এই ছবির প্রয়োজন হলে বলবেন,কপিরাইট সাইন ছাড়া ছবি পাঠিয়ে দেবো। ছবিটি আমি যখন তুলেছিলাম প্রেসটি তার বছরখানেক আগেই ব্যবসা গুটিয়ে ফেলেছিল।]

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :