1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১০ নভেম্বর।

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলার পল্লী জাগরণ সমিতিকে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পল্লী জাগরণ সমিতি বেতিলার মোহাম্মদ রানা পারভেজকে সভাপতি ও হাসিবুল হক টুটুলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন করেন আহবায়ক আব্দুর রাজ্জাক বাদল ও সদস্য সচিব কাজী রাসেল।

সমিতির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ খান ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বাদল বলেন, আমাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে পল্লী জাগরণ সমিতি বেতিলা সামাজিক ও সামষ্টিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ ও জনগণের সেবায় কাজ করবে।

সমিতির সভাপতি মোহাম্মাদ রানা পারভেজ বলেন, সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে নতুন উদ্যোমে সামনে এগিয়ে যেতে চাই এবং সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সকলের সার্বিক সহযোগীতা চাই।

উল্ল্যেখ, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আহ্বায়ক কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু।

তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে এবং খেলাধূলায় মনোযগী হতে হবে। কারণ একমাত্র খেলাধূলাই পারে মাদক থেকে দূরে রাখতে। এছাড়া চাঁদাবাজ ও ইভটিজারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে এসব সহ্য করা হবেনা। আমাদের প্রত্যাশা থাকবে, নবগঠিত কমিটি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবে এবং মানবসেবায় নিজেকে উৎসর্গ করবে।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :