নিজস্ব প্রতিবেদক, ১০ নভেম্বর।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারী।
মঙ্গলবার বিকেল জেলা প্রশাসকের কক্ষে গিয়ে তাঁকে এই ফুলেল শুভেচছা জানান দিশারী’র উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনটির সভাপতি শাম মীম জোপা বৃষ্টি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারসহ অন্যান্যরা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে অক্টোবর মাসের জন্য তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ি জেলা প্রশাসক আফরোজা পারভীন ও তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
Leave a Reply