1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ এপ্রিল।

মানিকগঞ্জের শিবালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনামূলক লেখালেখি করায় বৈশাখী টিভির মানিকগঞ্জ প্রতিনিধি ও কালেরকন্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত মধ্যে রাতে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা এলাকায় সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় স্থানীয় ইয়াবা ব্যবসায়ী আল আমীন হোসেন।

মাদক ব্যবসায়ী আল আমীন হোসেন ইতিপূর্বে বেশ কয়েকবার মাদকসহ (ইয়াবা) পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল আমীন সন্ধার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। বিশেষ করে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে। কিন্তু আল আমীনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এরপর সাংবাদিক মারুফ হোসেন সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার যুবসমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে সোমবার সোমবার দুপুরে কারো নাম উল্লেখ্য না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনামূলক একটি পোস্ট করেন। এবং মাদকের ভয়াবহতা কথা তুলে ধরেন। স্থানীয়রা ও সচেতন ব্যক্তিরা আন্তরিকভাবে নেয় এবং সাধুবাদ জানায়। কিন্তু মাদক ব্যবসায়ী আল আমীন তার পোস্টে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। এরপর সোমবার দিবাগত রাত একটার দিকে সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে হামলা চালায় মাদক ব্যবসায়ী আল আমীন। এসময় ঘরের ভিতরে স্ত্রীসহ ছোট দুই ছেলেকে ঘুমাচ্ছিলেন মারুফ হোসেন। হঠাৎ ভাঙচোরের শব্দ পেয়ে ঘরের বাহিরে বের হলে আল আমীন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির পাশের মুদিদোকানের সিসি ক্যামেরার ফুজেদ দেখে বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানান। এরপর রাতেই  পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, আল আমীন খালি গায়ে হাতে রড নিয়ে দোকানে সিগারেট কিনতে আসে। তার কিছুক্ষণ পরে মারুফ সাংবাদিকের বাসার টিনে বিকট শব্দ হয়। এসময় দ্রুত সাংবাদিক রুম থেকে বের হলে আল আমিন পশ্চিম দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে টহলে থাকা পুলিশ জানান, একজন সাংবাদিকের বাসায় মধ্যে রাতে হামলা করা কোন ভাবেই মানা যায় না। এ বিষয়ে আইনি পক্রিয়াধিন রয়েছে।  আল আমীন এলাকায় চিহ্নিত  মাদক ব্যবসায়িক। এর আগে কয়েক বার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিলো।

এঘটনায় বিডি মেসেঞ্জারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আল আমীনকে আইনের আওতায় আনার জোর দাবীও জানাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :