1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার পাটুরিয়া ঘাটে নিরাপত্তা তদারকি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি)  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গমনকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট অতিক্রম করেন। এ সময় তিনি শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল-মামুনকে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কুশল বিনিময় করেন।

সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ফরিদা আখতার কুমারখালীতে মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে সফর করছেন। যাত্রাপথে পাটুরিয়া ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার প্রশংসা করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে শিবালয় থানা পুলিশ বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করে। উপদেষ্টার এই সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদা আখতার কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :