1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

বরংগাইল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩২৩ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মহাসড়কে দুর্ঘটনা রোধ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে বরংগাইল হাইওয়ে থানা ও হাইওয়ে কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে শণিবার ( ০১ মার্চ)  এক সচেতনতামূলক পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান। সভায় স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি জনাব মো: মাহমুদুল আমিন ডিউক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, যেখানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাছেদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ হাইওয়ে কমিউনিটি পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ, মোটরযান মালিক, শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল চালক, শ্রমিক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

এ ধরনের উদ্যোগ মহাসড়কের দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :