1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আকনুর রহমান এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :