1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মা-মেয়েকে বিয়ে!বখাটে যুবক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০১ ফেব্রুয়ারী।

মানিকগঞ্জ সদর উপজেলায় গোপনে সৎ মেয়েকে বিয়ে ও অন্তরঙ্গ ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিল-ডাউলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মালিরআট এলাকার মৃত কবেদ আলী শেখের ছেলে।

পুলিশ জানান, ২০১৩ সালে পারিবারিক ভাবে ওই মেয়ের মা’কে বিয়ে করেন জামাল শেখ। এরপর স্ত্রীসহ সৎ ছেলে ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি এলাকায় বসবাস করেন জামাল শেখ। এরমধ্যে হঠাৎ করে একদিন গোপনে সৎ মেয়ের গোসলের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন এবং সৎ মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় জামাল শেখ। তাকে বিয়ে না করলে গোপন অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় জামাল শেখ। পরে আত্ম-সম্মানের কথা চিন্তা করে গোপনে আদালতে গিয়ে বাবা জামাল শেখকে বিয়ে করেন ওই সৎ মেয়ে। এরপর ভাগ্য পরিবর্তন করতে ২০২২ সালের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলে যায় জামাল শেখ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৩ সালে ছুটিতে দেশে আসে জামাল শেখ। এরপর তার স্ত্রীর (সৎ মেয়ে) সাথে সংসার করতে থাকে এবং জামাল শেখ গোপনে স্ত্রীর অন্তরঙ্গ দৃশ্য ছবি তোলে ও ভিডিও করে। বিষয়টি বুঝতে পেরে একাধিকার নিষেধ করে তার স্ত্রী (সৎ মেয়ে)। কিন্তু তার নিষেধাজ্ঞা না শোনায় রাগ করে বাবার বাড়ি (রাজবাড়ী) চলে যায়। এরপর মা ও মেয়ের বিয়ের বিষয়টি জানতে পেরে ২০২৪ সালের এপ্রিল মাসে জামাল শেখকে আদালতের মাধ্যমে তালাক দেয় তার স্ত্রী (সৎ মেয়ে)।

ওই নারী (সৎ মেয়ে) জানান,এসব বিষয় জানার পর আইনজীবীর সাথে আলোচনা করে জামাল শেখকে তালাক দেই। এরপর সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করি। বিয়ের কথা জানতে পেরে জামাল শেখ ক্ষিপ্ত হয়ে যায় এবং আমার আগের সংসারের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় জামাল শেখ। এরপর স্বামীর সাথে আলোচনা করে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে জামাল শেখের বিরুদ্ধে মামলা করি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,মামলার পর অভিযুক্ত সৎ বাবা ও তালাকপ্রাপ্ত  জামাল শেখকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :