1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আঃ লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে ছাপ্পড় বিদ্যালয়ের সামনে দাড়িয়ে থাকার যাত্রীবাহী বাসে আগুন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা বাণিজ্যিক গাইড বইয়ে পাঠদান, সৃজনশীলতা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জেলা জজের সাথে “দায়রা” কেন লেখা থাকে? পৌরসভার ছাগল হাটায় ত্রিশ পিস ইয়াবাসহ আজিজ আটক প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিটন-পিন্টু জুটি মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা।

শিক্ষক দিবসে ৫ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৬৪৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৫ অক্টোবর।

“শিক্ষকের কণ্ঠস্বর’ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে আর্ন্তজাতিক শিক্ষক দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসসের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষাক্ষেত্রে ও পাঠদানে বিশেষ অবাদান রাখায় পাঁচজন গুনী শিক্ষককে সম্মমাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস আলীসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিশেষ সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন,শিবালয়ের নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী,শিবালয়ের ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া এবতেদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান,ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা, সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান এবং শহরের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :