1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মা’কে মারধর মামলায় ছেলে কারাগারে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪১৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,১৫ মে।

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মাকে মারধরের মামলায় ছেলে আনোয়ার শিকদার (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার শিকদার উপজেলার চান্দহর ইউনিয়নের ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দ এলাকার মৃত শামসুল হকের ছেলে।

এজহারপত্রে জানা যায়,সিংগাইর উপজেলার রিফাতপুর চকের মা জহুরা খাতুনের নামে একটি জমি আছে। সেই জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মা জহুরা খাতুনকে চাপ দিয়ে আসছিলেন ছেলে গফুর শিকদার ও আনোয়ার শিকদার। কিন্তু জমি লিখে না দেওয়ায় গত শুক্রবার বিকেলে মা জহুরা খাতুনকে মারধর করেন গফুর শিকদার ও আনোয়ার হোসেন। এসময় আরেক ছেলে কহিনুর শিকদার মাকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও মারধর করেন গফুর শিকদার ও আনোয়ার শিকদার। এরপর প্রতিবেশিরা এগিয়ে আসলে গফুর শিকদার ও আনোয়ার শিকদার পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ছেলে গফুর শিকদার ও আনোয়ার শিকদারের মারধর ও কিল ঘুষিতে বৃদ্ধা মা জহুরা খাতুনের দাঁত ভেঙে গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, এঘটনায় জহুরা খাতুন বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেছেন। মামলার পর মঙ্গলবার দিবাগত রাতে আনোয়ার শিকদারকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার দুপুরে আনোয়ার শিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো.আব্দুল কাইয়ুম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :