1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট মানিকগঞ্জে মিনা জাপানিজ এডুকেয়ারের যাত্রা শুরু মুক্তিপণের পরও মিলছেনা কলেজছাত্র রিদয়নের সন্ধান মানিকগঞ্জ সড়ক বিভাগের ১৬শ কোটির অনিয়মের প্রথম পর্ব

হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ০৮ নভেম্বর।
মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে হরিরামপুর উপজেলার কোকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল, তাঁর স্ত্রী হালিমা বেগম ও চঞ্চলের স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে ময়না বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় চঞ্চলের পরিবারের হামলায় ময়না বেগম আহত হন। পরে স্বজনেরা তাঁকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম জানান, মাত্র ২ শতাংশ জায়গা নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটে। নারী হত্যার ঘটনায় চঞ্চলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :