1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৭৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৬৭ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম ঢাকিজোড়া এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে আলিমউদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি আইন বিরোধী। এ কারণে ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :