1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট মানিকগঞ্জে মিনা জাপানিজ এডুকেয়ারের যাত্রা শুরু মুক্তিপণের পরও মিলছেনা কলেজছাত্র রিদয়নের সন্ধান মানিকগঞ্জ সড়ক বিভাগের ১৬শ কোটির অনিয়মের প্রথম পর্ব প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ

ছাত্রলীগ নিষিদ্ধসহ রাষ্ট্রপতির পদত্যাগ দাবী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর।

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যবিরোধী সমন্বয়কদের উদ্যোগে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো.ওমর ফারুক, মো.রমজান মাহমুদ, মো.কাউসার আহম্মেদ, মো.তাজ হোসেন, মো.আতিকুর রহমান, হাসনা হেনা ও মো.রাজু মাহমুদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ২মাস পর আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ হাসাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগ নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। তিনি (রাষ্ট্রপতি) এখন গুরুত্বপূর্ণ পদে থেকে পালিয়ে পাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে সাফাই গাইছেন। যে আন্দোলনে শিক্ষার্থীসহ এতো মানুষের প্রাণ গেলো। তাদের রক্ত শোকানোর আগেই রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে সাফাই গাইছেন। তার এধরনের মন্তব্যের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :