1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দেশপ্রেম নিয়ে দেশ গড়ার আহবান —–মেজর জেলারেল মো.মঈদ খান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ আগস্ট।
গুজবে কান না দিয়ে এবং কোন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে। সবাইকে দেশ প্রেম নিয়ে দেশ গড়ার আহবান জানিয়েছেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মো.মঈদ খান।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপের নাজিরপুর এলাকার রাধা গোবিন্দ জিওর আখড়া পরিদর্শন শেষে এলাকার মানুষের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, দেশটা আমাদের সবার তাই সবাইকে দেশপ্রেম নিয়ে দেশ গড়তে হবে। দয়া করে কেউ কোন গুজবে কান দিবেন না,কোন ষড়যন্ত্রে পা দিবেন না। একই সাথে সবাকে মিথ্যা প্রচার ও গুজব থেকে বিরত থাকবেন। আর অপরাধী যেই হোন না কেন, সে ছাড় পাবে না। আপনাার জানেন! পুলিশ ইতিমধ্যে থানায় কাজ শুরু করেছে। এছাড়া সিভিল প্রশাসন ও সেনাবাহিনীও আছে। তাছাড়া যে কোন প্রয়োজনে সেনাবাহিনী আছে এবং থাকবে।

এসময় সেনাবাহিনী মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্ণেন জুনায়েত উল্লাহ শাহ্ চৌধুরী, মেজর মুকতাদির, জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, মন্দির কমিটির সভাপতি সুনিল ঘোষ, সাধারন সম্পাদক রাধে স্যাম সাহা ও মাওলানা আবুল কালামসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :