1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চেয়ারম্যান-সচিবকে তথ্য কমিশনের নোটিশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৮২ বার পড়েছেন

জাহিদুল হক চন্দন, ০৯ জুলাই

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ এবং ইউপি সচিব মোঃসাদেক আলী তথ্য প্রদান না করায় সর্তক করেছে তথ্য কমিশন। এছাড়া ইউপি সচিবকে সর্তক করার বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে সার্ভিস বুকে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলাবার (৯ জুলাই) দুপুরের দিকে তথ্য কমিশনের কমিশনার মাসুদা ভাট্টি একটি সিদ্ধান্তপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বিভিন্ন উন্নয়মূলক কাজের তথ্য চেয়ে পয়লা ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইনে আবেদন করেন মানিকগঞ্জের দীপ্ত টিভি ও রাইজিং বিডির রিপোর্টার জাহিদুল হক চন্দন। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন এবং আপিলেও কোন প্রতিকার না পাওয়ায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন জাহিদুল হক চন্দন। এরপর তথ্য কমিশন অভিযোগটি পর্যালোচনা শেষে শুনানীর জন্য গ্রহন করে। প্রথমদিনের শুনানীতে পয়লা ইউপি সচিব মোঃসাদেক আলী ও অভিযোগকারী অংশগহন করেন। পরে অধিকতর শুনানীর জন্য তথ্য কমিশন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃহারুন অর রশীদকে হাজির হতে সমন জারি করেন। দ্বিতীয় শুনানীতে পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব ও অভিযোগকারী অংশগ্রহন করেন। দুই ধাপে শুনানী শেষে কমিশন চাহিত তথ্য প্রদান করতে নির্দেশ দেন। সেই সাথে তথ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে সতর্ক করে তথ্য কমিশন।এছাড়া ইউপি সচিবকে সতর্ক করার বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে সার্ভিস বুকে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :