স্টাফ রিপোর্টার, ০৪ জুন।
মানিকগঞ্জ সদর উপজেরায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকার মৃত নায়েব আলীর বসতবাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত সবুরী বেগম উপজেলার ছোট ভাটবাউর এলাকার মৃত নায়েব আলীর স্ত্রী।তিনি কয়েকদিন যাবত শ্বারীর অসুস্থায় ভুগছিলেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং জরুরী ৯৯৯ নাম্বারে ফোন করে অগ্নিকান্ডের ঘটনা জানায় স্থানীয়রা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থূলে পৌছায়।কিন্তু আগুনের তেজ বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যেই টিনসেটের ঘর পুড়ে যায়।তবে নিহত সবুরী বেগম অসুস্থ হওয়ায় ওই ঘরের ভিতরে আটকা পড়ে এবং অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সবুরী বেগম পুড়ে মারা যান।এরপর পোড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,পুড়ে যাওয়া ঘরের পাশে রান্নাঘর ও পাটখড়ি এবং কারেন্টের মিটার ছিল।একারনে অগ্নিকান্ডের মূলকারণ এখন বলা সম্ভব হচ্ছেনা।তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন ও ক্ষতির পরিমান বলা যাবে বলেও ফায়ার সার্ভিসের এই অফিসার।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী জানান, অগ্নিকান্ডের ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে এবং নিহতের মরদেহ সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক নদগ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতার আশ্বাসও দেন উপজেলা নির্বাহী অফিসার।
Leave a Reply