মানিকগঞ্জ প্রতিনিধি, ০২ নভেম্বর।
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকার ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনালের পূর্ব পাশে বাউন্ডারি ওয়ালের পেছনের ড্রেন থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি উদ্ধার করা হয়। উদ্ধারকতৃ শর্টগান পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা অস্ত্রটি রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply