1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট মানিকগঞ্জে মিনা জাপানিজ এডুকেয়ারের যাত্রা শুরু মুক্তিপণের পরও মিলছেনা কলেজছাত্র রিদয়নের সন্ধান মানিকগঞ্জ সড়ক বিভাগের ১৬শ কোটির অনিয়মের প্রথম পর্ব প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে

শিবালয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, ছয় ব্যবসায়ীকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৭১ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং নিশ্চিত করতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে ছয় ব্যবসায়ীকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :