1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

আওয়ামিলীগ নেতার বাড়ির ভাড়াটিয়া অস্ত্রের মুখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯৩ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়ির ভাড়াটিয়া এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত হৃদয় বিশ্বাস (২৭) কে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হৃদয় পার্শ্ববর্তী ঘিওর উপজেলার তরা এলাকার চান বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ভোরে শাকরাইল মিয়াপাড়ার এক গৃহবধূ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার স্বামী ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। এ সুযোগে পাশের শিমুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী(টুলুর) বাড়ির ভাড়াটিয়া হৃদয় বিশ্বাস মুখে মাংকি টুপি পরে বাড়ির বাউন্ডারি টপকে ঘরে প্রবেশ করে। এরপর দরজায় আঘাত করলে ওই নারী স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেন এবং পুনরায় ঘুমিয়ে পড়েন।

এ সময় অভিযুক্ত হৃদয় বিশ্বাস ঘরে ঢুকে তাকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে। একপর্যায়ে ভিকটিম ও তার কিশোর শ্যালককে হত্যার হুমকি দিয়ে তাকে পাশের কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি ভুক্তভোগী তার শাশুড়িকে জানালে তিনি স্বামীকে খবর দেন। স্বামী বাড়ি ফিরে এলে পুরো ঘটনা তাকে জানান। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

শিবালয় থানার ওসি এ.আর.এম আল-মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :