1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়েছেন
ডেস্ক রিপোর্ট 
মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মধ্যরাতে নিজ বাড়ি থেকে নাশতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: সাব্বির হোসেন মুন্সি(২৪) উপজেলার দশচিড়া এলাকার মো:ছিতাব আলীর ছেলে এবং উলাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন – সাধারণ সম্পাদক।
শিবালয় থানার ওসি এ.আর.এম আল-মামুন বলেন, অপারেশন ডেভিল হান্ট -এর অংশ বিশেষ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হন।
থানা সূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলার অন্যান্য এজাহারভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :