1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট মানিকগঞ্জে মিনা জাপানিজ এডুকেয়ারের যাত্রা শুরু মুক্তিপণের পরও মিলছেনা কলেজছাত্র রিদয়নের সন্ধান মানিকগঞ্জ সড়ক বিভাগের ১৬শ কোটির অনিয়মের প্রথম পর্ব প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে

মানিকগঞ্জে গঙ্গাস্নান ও কৃষক সমাবেশ ভেন্যু পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৫ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বুধবার (১২ ফেব্রুয়ারি) পাটুরিয়া ৪নং ঘাট এলাকায় শিব মন্দির সংলগ্ন গঙ্গাস্নান ও মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী (শিবালয় সার্কেল) এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ এ আর এম আল-মামুন।

পরিদর্শনকালে তারা পূণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার জানান, পূণ্যার্থীদের নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

এছাড়া, পুলিশ সুপার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ রফিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিবালয় থানাধীন রুপসা গ্রামে যান। তিনি শহিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

পরে তিনি শিবালয় থানাধীন আরিচা ঘাট পরিদর্শন করেন এবং আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশের প্রস্তুতি বিষয়ে আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :