1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৪৬ বার পড়েছেন

দৈনিক আলোকিত কন্ঠের অনলাইন ভার্সনে ১৯ আগস্ট “মানিকগঞ্জে সেনা সদস্যের নালিশী জমি দখলের চেষ্টা, বাড়ি-ঘর পুড়ানোর হুমকি ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাইকড়া নিবাসী মোঃ মালেক মোল্লা। তিনি বলেন – প্রকাশিত সংবাদের উপস্থাপিত তথ্যসমূহ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত, একতরফা এবং এর সত্যতা যাচাই করা হয়নি।

প্রথমত, সেনা সদস্য অভিনয় কুমার সাহার দ্বারা উত্থাপিত অভিযোগ সম্পূর্ণরূপে তার নিজস্ব বক্তব্য এবং এটি আদালতের দ্বারা যাচাই বা সমর্থিত হয়নি। যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণরূপে প্রতিপক্ষের বক্তব্য শোনার আগেই প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয়ত, জমি নিয়ে বিরোধিতার বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন এবং এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত রায় বা নির্দেশনা দেওয়া হয়নি। জমি নিয়ে যেকোনো দাবি বা অভিযোগের সুষ্ঠু তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব পক্ষের বক্তব্য শোনার পরই এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্যের প্রতিফলন থাকা উচিত এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে রিপোর্টিং হওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের সংবাদের ক্ষেত্রে আরো সতর্কতা ও পক্ষপাতহীনতার সাথে তথ্য উপস্থাপন করার প্রত্যাশা করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :