1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

গলা কেটে হত্যা চেষ্টার পর অটোরিকশা ছিনতাই: প্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান সফল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪০৬ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তিনজন ছিনতাইকারীসহ অটোরিকশা ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে।

পুলিশ ও ভুক্তভোগী চালকের তথ্যমতে, শিবালয় উপজেলার গোয়ালখালী এলাকার অটোরিকশা চালক করিম মিয়া (৪০) প্রতিদিনের মতো যাত্রী পরিবহনে পাটুরিয়া ঘাটে যান। ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি উথলী বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠেন। পরে কাশাদহ ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীদের একজন ফোন পড়ার অজুহাতে তাকে নামতে বলেন। করিম মিয়া গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা তাকে গলায় ছুরি মেরে এবং ঘাড়ে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।

স্থানীয়রা করিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে করিম মিয়া থানায় একটি মামলা করেন।

মামলার ভিত্তিতে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বুধবার ঝড়িয়ারবাগ এলাকা থেকে প্রিন্স জমাদ্দার ওরফে সজীব এবং মেহেদী হাসান মৃদুল নামে দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার জয়রা এলাকা থেকে অটোরিকশা, চারটি চুরি হওয়া ব্যাটারি এবং আরও এক অভিযুক্ত কাওসার মিয়াকে আটক করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, “ছিনতাইয়ের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পেরে আমরা সন্তুষ্ট। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অটোরিকশা উদ্ধারের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :