1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কলেজ ছাত্রী তনুশ্রীর হত্যাকারীদের ফাঁসির চায় সহপাঠীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৬ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ জানুয়ারি।

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী রায় এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা।

রোববার বেলা ১০ টার দিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত শিক্ষার্থী তনুশ্রী রায় এর হত্যাকারীর ফাঁসি দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শেষে তুনশ্রী রায় হত্যাকারীর বিচারসহ সাত দফা বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সহপাঠী ও শিক্ষার্থীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সহপাঠী ও শিক্ষার্থীরা। সহপাঠী তনুশ্রীর হত্যাকারীর ফাঁসির দাবীতে কলেজ কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

নিহত কলেজ শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিন চৈল্লা এলাকার দীনবন্ধু রায়ের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, আমাদের মেধাবী ছোট বোন তনুশ্রী রায়কে তার শ্বাশুর বাড়ির লোকজন তাকে শারিরীক ও মানসিক র্নিযাতন করতো। তাদের নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেয়ে তাকে মৃত্যুর পথ বেঁছে নিতে হয়েছে। যাদের নির্যাতনের কারণে আমাদের মেধাবী শিক্ষার্থীর প্রাণ নিভে গেলো, আমরা আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।

নিহত কলেজ ছাত্রী তনুশ্রীর ভাই বিপুল রায় বলেন, মৃত্যুর খবর পেয়ে যখন আমরা তনুশ্রীর শ^শুর বাড়িতে যাই। যখন তনুশ্রীর মরদেহ দেখতে পাই। তখন তনুশ্রীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এছাড়া তার মুখ ও গলাও আঘাতের চিহ্ন ছিল। তনুশ্রীর মরদেহ দেখে স্পষ্টভাবে বোঝা গেছে। তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তার মৃত্যুর পর তার মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া পুলিশও আমাদের মামলা নিলেও ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থার কথা বলেছে পুলিশ।

নিহতের বাবা দীনবন্ধু রায় জানান,প্রেমের সম্পর্কে ২০২৪ সালের ৩অক্টোবর মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম এলাকার অটল বিশ্বাসের ছেলে অতুনু বিশ্বাসের সাথে তনুশ্রী রায়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তনুশ্রী রায়কে গালাগালসহ শারীরিক ও মানসিকভাবে তার শ^শুড় বাড়ির লোকজন নির্যাতন করতো।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,আত্মহত্যার প্ররচণার নিহতের বাবা দীনবন্ধু রায় থানায় একটি অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার পর নিহতের স্বামী অতুনু বিশ^াস, শ^শুর ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম এলাকার স্বামীর বাসভবন থেকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষার্থী ও নববিবাহিত বধু তনুশ্রী রায়ের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :